প্রচ্ছদ > আন্তর্জাতিক >

গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

article-img

এপ্রিলের শুরুতে গাজায় একটি আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনের অংশ হিসেবে ১ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ইন্দোনেশিয়া। 

বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশটি গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করতে এই পদক্ষেপ নিয়েছে। 

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকার জানিয়েছে, গাজার পরিস্থিতি স্থিতিশীল করতে এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে এই শান্তিরক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে দেশটির সামরিক বাহিনী প্রয়োজনীয় প্রশিক্ষণ শুরু করেছে এবং আন্তর্জাতিক মহলের সবুজ সংকেত পেলেই তারা মোতায়েনের জন্য প্রস্তুত।

ইন্দোনেশিয়ার এই উদ্যোগটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 'বোর্ড অফ পিস' বা শান্তি পরিষদের পরিকল্পনার একটি অংশ। জাকার্তা জানিয়েছে, তারা গাজায় কেবল শান্তিরক্ষী হিসেবে কাজ করবে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে তাদের কণ্ঠস্বর আরও জোরালো করবে। 

তবে দেশটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই বাহিনীর কার্যক্রম পুরোপুরি মানবিক এবং শান্তি রক্ষা সংক্রান্ত হবে। তুরস্ক ও পাকিস্তানের মতো অন্যান্য মুসলিম দেশগুলোও এ ধরনের বাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি নতুন কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে।


আরো খবর